ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

শোমিতের অভিষেক, বেঞ্চে জামাল

ads

এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের পর সিঙ্গাপুরের বিপক্ষেও শুরুর একাদশে নেই জামাল ভূঁইয়া। এই গুরুত্বপূর্ণ ম‍্যাচ দিয়ে জাতীয় দলের অভিষেক হচ্ছে কানাডিয়ান লিগে খেলা মিডফিল্ডার শোমিত সোমের। দলে শোমিত যোগ দেওয়ার পর থেকে জামালের সেরা একাদশে থাকা নিয়ে জেগেছিল অনিশ্চয়তা। সেটাই শেষ পর্যন্ত সত‍্যি হলো।


ভুটান ম্যাচের শুরুর একাদশ থেকে এসেছে আরও দুটি পরিবর্তন। মিডফিল্ডে জায়গা হয়নি ভুটান ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে গোল করা সোহেল রানার। তার জায়গায় মোহাম্মদ হৃদয়কে রেখেছেন বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা। তিনি রক্ষণেও এনেছেন পরিবর্তন, লেফট ব্যাক তাজ উদ্দিনের পরিবর্তে একাদশে ফিরেছেন শাকিল আহাদ তপু।


সিঙ্গাপুর ম্যাচের একাদশ: মিতুল মারমা, কাজী তারিক রায়হান, তপু বর্মণ, সাদ উদ্দিন, শাকিল আহাদ তপু, হামজা চৌধুরী, শোমিত সোম, মোহাম্মদ হৃদয়, কাজেম শাহ কিরমানি, ফাহামিদুল ইসলাম ও রাকিব হোসেন।

ads
ads
ads

Our Facebook Page